Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ 32 বার পঠিত
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠিত
ছবি : রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের আয়োজনে অতিথিদের সম্মাননা প্রদান।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের অতিথি সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিসোর্টটির সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া অন্যান্য শেয়ার ক্রয়কারী এবং অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয়কারীদের আকর্ষণীয় পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স হেড মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর অব পাবলিকেশন মাহফুজুর রহমান মাহবুব এবং এডমিন ও অপারেশন বিভাগের মো. আসাদুজ্জামান ডালিম।

ঢাকা করপোরেট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএম সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট। রিসোর্টটির মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার কেনার মাধ্যমে প্রতিষ্ঠানটির অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

এ সময় আগ্রহী বিনিয়োগকারীদের রিসোর্টটির শেয়ার ক্রয়ের মাধ্যমে অংশীদার হওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Single News Bottom

ব্যবসা-বাণিজ্য থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে