আশাশুনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শোভনালী ইউনিয়নের শালকালী-পরুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিন সাতক্ষীরা সদর থানার দেবনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুস্তাকিন ও তার এক সঙ্গী মোটরসাইকেলে শালকালী থেকে পারুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শালকালী-পরুলিয়া সড়কে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
