Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি, মঞ্চস্থ হলো ‘মলুয়া সুন্দরী’

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ 36 বার পঠিত
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি, মঞ্চস্থ হলো ‘মলুয়া সুন্দরী’
ছবি : একযুগ পূর্তিতে সম্মাননা গ্রহণ করছেন অতিথিরা।
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘মলুয়া সুন্দরী’।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নাটকটির রচনা করেন তুহিন অবন্ত এবং নির্দেশনা দেন এজহারুল হক মিজান।

অনুষ্ঠানে দেশে ও প্রবাসে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছে ফেনী প্রবাসী ফোরাম, নাট্যনির্দেশক এজহারুল হক মিজান এবং মঞ্চ অভিনেতা ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রহমান টিটু।

১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের সংস্কৃতি ও নাট্যচর্চা ছড়িয়ে দিতে কাজ করছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এ পর্যন্ত সংগঠনটি ২০টিরও বেশি নাটক প্রযোজনা করেছে।

একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল কেক কাটা, নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক পরিবেশনা, জাতীয় সংগীত ও সংগঠনের নিজস্ব থিম সং পরিবেশন। এ ছাড়া একযুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মধ্যরাত পর্যন্ত প্রবাসী দর্শকরা নাটক ‘মলুয়া সুন্দরী’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি কবি মসিই সিরাজ, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু ও মির্জা কামাল।

নাটক ‘মলুয়া সুন্দরী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ, টিটু, হৃদয়, ভুবন আকন্দ, আব্দুল আহাদ, রবি ও তুষারসহ অনেকে। সংগীত পরিচালনায় ছিলেন জামশেদ রানা। হারমোনিয়াম ও বাঁশিতে ছিলেন রবি সদাগর।

অনুষ্ঠানে সহযোগিতা করে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক, আমিয়াল কোম্পানি, এশিয়ান হসপিটাল, মেডিনোভা মেডিক্যাল, লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স, মাইল কোম্পানি, বিন মিশাল গ্লোবাল কোম্পানি ও জারিয়া কোম্পানি।

চাকরি ও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গড়ে ওঠা সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও পরিচালনা করে আসছে।
 

Single News Bottom

বিনোদন থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে