Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ 45 বার পঠিত
অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর
ছবি : বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। ছবি: সংগৃহীত
Single News Top

আন্তর্জাতিক ডেস্ক: অর্থপাচার, সাইবার অপরাধ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে যৌথ তদন্ত, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

সাক্ষাৎকালে অর্থপাচার ও আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি শনাক্তকরণ এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনা, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ মোকাবিলায় যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

এ সময় আইজিপি সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে