রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইলেন তারেক রহমান
ছবি : রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইলেন তারেক রহমান
নিউজ সিক্সটিন ডেস্ক: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকা এবং আন্তর্জাতিক বিচার আদালতে সমর্থনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
