Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

একযুগ পূর্তি উপলক্ষে ১৩ নভেম্বর মঞ্চস্থ হবে ‘মলুয়া সুন্দরী’

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ 48 বার পঠিত
একযুগ পূর্তি উপলক্ষে ১৩ নভেম্বর মঞ্চস্থ হবে ‘মলুয়া সুন্দরী’
ছবি : Untitled design
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি উপলক্ষে আগামী ১৩ নভেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘মলুয়া সুন্দরী’।

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। দীর্ঘ ১২ বছরের পথচলায় সংগঠনটি প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ২০টির বেশি নাটক প্রযোজনা করেছে।

প্রতিষ্ঠার পর ২০১৪ সালের ২০ ও ২১ ডিসেম্বর সৌদি আরব বাংলাদেশ দূতাবাস আয়োজিত দুই দিনব্যাপী বিজয় উৎসবে প্রথম নাটক পরিবেশন করে সংগঠনটি। প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের রচনা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর নির্দেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ওরা বেঈমান’ মঞ্চস্থ করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়।

প্রবাসে চাকরি ও পড়াশোনার পাশাপাশি সংগঠনের সদস্যরা দেশীয় সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছে সংগঠনটি।

আগামী ১৩ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় রিয়াদের শিফা এলাকায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আল রিমাস অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটির রচনা করেছেন তুহিন অবন্ত, রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন এজহারুল হক মিজান। পরিবেশনায় থাকবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।

নাটকটি উপভোগ করতে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি মসী সিরাজ।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে