Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

'আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট বিএনপি' সংসদে নাহিদ

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 22 বার পঠিত
'আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট বিএনপি' সংসদে নাহিদ
ছবি : 'আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট বিএনপি' সংসদে নাহিদ
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের শুরুতেই আলোচনায় আসে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। এ নিয়ে অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে বাক্যবিনিময় হয়।

বৃহস্পতিবার দিনের কার্যসূচি অনুযায়ী, শুরুতে প্রশ্নোত্তর পর্বের ঘোষণা দেন স্পিকার। এ সময় ফ্লোর চেয়ে দাঁড়ান নাহিদ ইসলাম। তবে স্পিকার তাকে বসার অনুরোধ জানিয়ে প্রশ্নোত্তর পর্ব শেষে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানালে স্পিকার বলেন, ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনে এলে বিষয়টি উত্থাপন করা যেতে পারে এবং তিনি এর জবাব দেবেন। জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকারের কাছ থেকে তিনি কোনো উত্তর আশা করেন না।

পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছেন। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একের পর এক হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিস্ফোরণের ঘটনা ঘটছে। সংসদ সদস্যের বাড়িতে হামলা হচ্ছে, এমনকি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপরও হামলা হচ্ছে। এসব ঘটনার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন ওনারা (বিএনপি)। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’

এ সময় আওয়ামী লীগের বিষয়ে বর্তমান সরকারের আপসকামী মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে