Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কোটায় ৩ লাখ, বিদেশ যাচ্ছেন মাত্র ৩৫ হাজার: নীলফামারীতে সচেতনতার অভাবে অধরাই সুযোগ

নীলফামারী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 76 বার পঠিত
কোটায় ৩ লাখ, বিদেশ যাচ্ছেন মাত্র ৩৫ হাজার: নীলফামারীতে সচেতনতার অভাবে অধরাই সুযোগ
ছবি : নীলফামারীতে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনারের চিত্র
Single News Top

নীলফামারী প্রতিনিধি: সরকারি সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদেশে কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে নীলফামারী। প্রতি বছর প্রায় ৩ লাখ কর্মীর বিদেশ যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে জেলা থেকে পাড়ি জমাচ্ছেন মাত্র ৩৫ হাজার জন। সঠিক তথ্যের অভাব, দক্ষতার ঘাটতি ও দালালচক্রের কারণে এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে আসে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনজুরুল হক জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ যেতে মাত্র ১ হাজার ২৯৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী ২০০ জন। জেলায় দালালচক্রের বিরুদ্ধে ৩৫টি অভিযোগ জমা পড়েছে, যার ১৫টি নিষ্পত্তি করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “দক্ষতার কোনো বিকল্প নেই।” কাজ ও ভাষা শিখে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দালালের মাধ্যমে বিদেশ গেলে পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। নীলফামারীতে বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির শাখা চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে কারিগরি ও ভাষা প্রশিক্ষণের পাশাপাশি বিদেশগামী কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বর্তমানে ১০০ জন পুরুষ ও ৩০ জন নারীসহ ১৩০ জনকে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের নীলফামারী শাখার ব্যবস্থাপক নুর জাহান বেগম, মালয়েশিয়া প্রবাসী সবুজ খন্দকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা দালালের প্রলোভন এড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানান।

Single News Bottom
আরও পড়ুন : কোটা, ৩, লাখ, বিদেশ, মাত্র, ৩৫, হাজার, নীলফামারী, সচেতনতা, অভাব, অধরাই, সুযোগ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে