রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৯ মামলা, গ্রেপ্তার ২০২
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৯টি মামলা হয়েছে। এসব ঘটনায় পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত, তদন্তাধীন ও অন্যান্য মামলায় মোট ২০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে ধর্ষণের একটি এবং নারী ও শিশু নির্যাতনের একটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারায় ৫৮টি মামলা রেকর্ড করা হয়েছে। এ সময়ে খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, চুরি ও সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা হয়নি। একই সময়ে ছয়জনের অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২০২ জনের মধ্যে পরোয়ানামূলে ৮৪ জন, সাজাপ্রাপ্ত ২১ জন, তদন্তাধীন মামলায় ৮৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রমে ১১ জন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১৪৭ পিস ইয়াবা, ১১০ পিস ট্যাপেন্টাডল, ২১৯ গ্রাম গাঁজা, ১ কেজি ১১ গ্রাম গাঁজার গাছ, ১৫ লিটার চোলাই মদ ও ৯০ পিস অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
