Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদসহ জব্দ ৩ লাখ ৮৫ হাজার টাকার পণ্য

নিউজ ডেস্ক প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ 75 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদসহ জব্দ ৩ লাখ ৮৫ হাজার টাকার পণ্য
ছবি : রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদসহ জব্দ ৩ লাখ ৮৫ হাজার টাকার পণ্য।
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন চারঘাট, ইউসুফপুর ও আলাইপুর বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, অভিযানে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৫ বোতল ভারতীয় ক্যাপটেন মদ এবং ৫২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। মদগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি মালামাল রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে