Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মিনুর সুস্থতা কামনায় রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ 103 বার পঠিত
মিনুর সুস্থতা কামনায় রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল
ছবি : মিনুর সুস্থতা কামনায় রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর পবা নতুনপাড়া (গাংপাড়া) পুনর্বাসন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

গাংপাড়া পুনর্বাসন কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন হারেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মিজানুর রহমান মিনুর জনসম্পৃক্ততা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, গাংপাড়া বস্তি উচ্ছেদের পর গৃহহীন হয়ে পড়া মানুষের পুনর্বাসনে মিজানুর রহমান মিনু উদ্যোগ নিয়েছিলেন। তাঁর অসুস্থতায় এলাকার মানুষ উদ্বিগ্ন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট এবং বিএনপি নেতা আবু বাক্কার, সুমন রেজা, বাবুল, দুলাল হোসেন ও মোহাম্মদ বাবু।

এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনা, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা লালন এবং ছাত্রনেতা শাকিল ও নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে