Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে কারানির্যাতিত শাফায়েত

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬ 95 বার পঠিত
কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে কারানির্যাতিত শাফায়েত
ছবি : কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় ছাত্রনেতা শাফায়েত আহমেদ শাহী। ছবি: সংগৃহীত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে সভাপতি পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় উঠে এসেছেন কারানির্যাতিত ছাত্রনেতা শাফায়েত আহমেদ শাহী। রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়নে তাঁকে নেতৃত্বে দেখতে চান তৃণমূলের একাংশের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে যোগ্য, ত্যাগী ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ক্ষেত্রে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শাফায়েত আহমেদ শাহীকে নিয়ে আলোচনা চলছে। তাঁর রাজনৈতিক ত্যাগ, প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়গুলো তুলে ধরছেন সমর্থকেরা।

সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতার কারণে দীর্ঘদিন তাঁকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। পাশাপাশি সহ্য করতে হয়েছে কারাবরণ ও নানা নির্যাতন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হননি। কারামুক্তির পরও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় কিংবা প্রভাবের চেয়ে রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, সাহসিকতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে। তাঁদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

তবে সভাপতি পদে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের প্রত্যাশা কতটা প্রতিফলিত হয়।
 

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে