Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জামায়াতের সঙ্গে সমঝোতা, নির্বাচনী কৌশল, নারীর রাজনৈতিক অধিকার ও দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আপত্তি

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 79 বার পঠিত
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
ছবি : সামান্তা শারমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক, এনসিপি
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলের আদর্শিক অবস্থান ও সাংগঠনিক কার্যক্রমে একাধিক বিচ্যুতির অভিযোগ তুলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সামান্তা শারমিন। একই সঙ্গে আনুষ্ঠানিক পদত্যাগপত্রে নিজের সিদ্ধান্তের পেছনে চারটি কারণ তুলে ধরেন তিনি। পদত্যাগপত্রে সামান্তা শারমিন চারটি কারণ উল্লেখ করেন।

জামায়াতের সঙ্গে সমঝোতা ও সংস্কারের রাজনীতি থেকে সরে আসা

সামান্তা শারমিনের অভিযোগ, নীতিগত ও কৌশলগত কোনো দিক থেকেই জামায়াতে ইসলামী এনসিপির রাজনৈতিক মিত্র হওয়ার উপযুক্ত নয়। এ বিষয়ে আপত্তি থাকা সত্ত্বেও দলটি জামায়াতের সঙ্গে সমঝোতায় গেছে। এতে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান হারিয়েছে বলে মনে করেন তিনি।

তার মতে, রাষ্ট্রীয়, সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক কাঠামোর প্রকৃত সংস্কারের রাজনীতিতে জামায়াত বিশ্বাসী নয়।

নির্বাচনী কৌশলে স্বকীয় রাজনৈতিক অবস্থান বিসর্জন

পদত্যাগপত্রে সামান্তা শারমিন উল্লেখ করেন, ২০২৬ সালের নির্বাচনকে রাষ্ট্রব্যবস্থার রূপান্তরের ঐতিহাসিক সুযোগ হিসেবে কাজে লাগানোর পরিবর্তে পুরোনো বড় রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতার পালাবদলের নির্বাচনে পরিণত করা হয়েছে।

তার অভিযোগ, দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রভাব তৈরি এবং অভ্যুত্থান-পরবর্তী নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে সাময়িক নির্বাচনী সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানে নারীর অবদান উপেক্ষা ও রক্ষণশীল রাজনীতির দিকে ঝোঁক

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখসারির ভূমিকা থাকলেও বিজয়ের পর এনসিপি নারীদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন সামান্তা শারমিন।

তার দাবি, দলীয় সিদ্ধান্ত গ্রহণে নারী সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। পুরুষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল পরিচালনার পাশাপাশি নারীবিরোধী ও রক্ষণশীল রাজনৈতিক ধারার সঙ্গে দলটি সম্পৃক্ত হয়েছে।

অভ্যন্তরীণ অগণতান্ত্রিক চর্চা ও কাউন্সিল না করা

দলের নির্ধারিত সময়ে গণতান্ত্রিক কাউন্সিল আয়োজন না করে বারবার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে দলের ভেতরে ভিন্নমত দমন এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের বিষয়টিও পদত্যাগপত্রে তুলে ধরেছেন।

সামান্তা শারমিনের মতে, তৃণমূলের মতামতকে গুরুত্ব না দেওয়া এবং গণতান্ত্রিক চর্চার অভাবে এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, পদত্যাগপত্রে এসব কারণ উল্লেখ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদসহ দলীয় সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন সামান্তা শারমিন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে