Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে ৩ স্থানে বিজিবির অভিযান, জব্দ ভারতীয় পণ্য

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 69 বার পঠিত
রাজশাহী সীমান্তে ৩ স্থানে বিজিবির অভিযান, জব্দ ভারতীয় পণ্য
ছবি : Untitled design (99)
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ, যৌন উত্তেজক ও মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী, ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg) এবং ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের কোনো মালিক পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে