Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেঞ্জের বিদায়ী ডিআইজি আশিক সাঈদকে আরএমপির সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 78 বার পঠিত
রাজশাহী রেঞ্জের বিদায়ী ডিআইজি আশিক সাঈদকে আরএমপির সংবর্ধনা
ছবি : বিদায়ী ডিআইজি আশিক সাঈদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আরএমপি পুলিশ কমিশনার। ছবি: সংগৃহীত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএমের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ডিআইজি আশিক সাঈদের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর পেশাগত দক্ষতা, সহযোগিতাপূর্ণ মনোভাব এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁর পরবর্তী কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে ডিআইজি আশিক সাঈদ রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে আরএমপি পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন।

পেশাদারিত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আরএমপির কর্মকর্তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিদায়ী ডিআইজির কর্মকালীন অবদান ও সাফল্যের কথা স্মরণ করেন। আরএমপির বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আশিক সাঈদের পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিদায়ী ডিআইজি আশিক সাঈদের হাতে আরএমপির সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপপুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ, মো. নূর আলম সিদ্দিকী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাঈনুল ইসলাম, দীন মোহাম্মদ, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল কালাম সাহিদ ও মো. গাজিউর রহমান।

এ ছাড়া রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ রাজশাহী রেঞ্জ ও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে