Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 60 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ
ছবি : রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য জব্দ করেছে ১ বিজিবি। ছবি: সংগৃহীত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বিদিরপুর বিওপি, চারঘাট বিকল্প বিওপি ও সোনাইকান্দি বিওপির আভিযানিক দল পৃথক অভিযান চালায়।

অভিযানে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ৩৯০ পিস ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৬৩ বোতল ব্রঙ্কোফ-সি, ৫৩ বোতল স্কাফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪ বোতল মনোড্রিল সিরাপ জব্দ করা হয়। এসব পণ্যের মালিক পাওয়া যায়নি।

জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে