রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ডে ১০ মসজিদে পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ
Md Ahamadullah
ভেরিফাইড রিপোর্টার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ১০টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইমের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন, মইনুল ইসলাম মিন্টু ও সোহেল রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন এবং বিএনপি নেতা শরিফুল ইসলাম রতন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১০টি মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা, মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক বিপ্লব রহমান নাইম জানান, এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অসহায় মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে তাঁর।
অনুষ্ঠান শেষে ওয়ার্ডের ১০টি মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
