চারঘাটে ডিবির অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে উপজেলার বালাদিয়ার গ্রামের একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল বালাদিয়ার গ্রামের তোফাজ্জল হোসেনের পুকুরপাড়ে অবস্থিত ওই ঘরে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত তিনজনের দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালাদিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে বিপুল মোল্লা, একই গ্রামের বিশু সরকার ওরফে বেলালের ছেলে সুনীল সরকার এবং উত্তর ভাটপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে তোফাজ্জল হোসেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট থানায় মামলা করা হয়েছে।
