Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ছয় দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোটরসাইকেল ও অন্যান্য মালামাল আটক

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ 52 বার পঠিত
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ছবি : বিজিবির অভিযানে জব্দকৃত ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ছয় দিনে পরিচালিত এসব অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান দমন ও মাদক পাচার প্রতিরোধে বিশেষ আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ইউসুফপুর, তালাইমারী, সোনাইকান্দি, মাজারদিয়া, চরমাজারদিয়া, প্রেমতলী, চারঘাট, আলাইপুর ও বিদিরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। পদ্মার মিডিলচর, হাজীর বাতান, জাহাজঘাট, মুক্তারপুর ও ফরাদপুর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট ৩ হাজার ৮৬০ পিস, ভারতীয় মদ ১৭৭ বোতল, এসকাফ সিরাপ ১৪৪ বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট ২৮৮ পিস, বাংলা মদ ৪৮ লিটার, ব্রোনকফ সিরাপ ৬৩ বোতল, ফেয়ারডিল সিরাপ ১০ বোতল এবং মনোড্রিল সিরাপ ৪ বোতল।

এ ছাড়া ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ৪২ হাজার পিস, একটি মোটরসাইকেল ও একটি পুরোনো বাইসাইকেল জব্দ করা হয়েছে। এসব মালামালের মোট সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ১০০ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে