Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মালামাল জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ 51 বার পঠিত
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মালামাল জব্দ
ছবি : রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানি মালামাল।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি ও রাজাবাড়ী চেকপোস্টের টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে চারঘাট থানার পল্টন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইউসুফপুর বিওপির টহল দল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সাইকেলের পেছনের সিটে বস্তায় বাঁধা অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ভোর ৫টার দিকে গোদাগাড়ী থানার তালধারী এলাকায় অভিযান চালায় রাজাবাড়ী চেকপোস্টের টহল দল। এ সময় জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরও জানায়, জব্দ করা ভারতীয় মদ ও বাইসাইকেল চারঘাট থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহীর শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে