Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, আশঙ্কামুক্ত জাকিয়া

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ 61 বার পঠিত
বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, আশঙ্কামুক্ত জাকিয়া
ছবি : জাকিয়া সুলতানা ও অভিযুক্ত ইমন। ছবি: সংগৃহীত
Single News Top

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই বয়সী ইমন নামে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ক্রিসেন্ট ক্লাবের পাশের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত জাকিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে বাসার সামনে অবস্থান করছিল জাকিয়া। এ সময় ইমন তার ওপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ইমনও দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

জাকিয়ার পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলেও পরে আবারও এমন ঘটনা ঘটে। তাঁদের দাবি, পূর্বের বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে।

এদিকে, হামলার ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করেছে বলে জানিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ইমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে