Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবির ‘আবেহাও’

Tarek Monower Yeasin প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ 161 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবির ‘আবেহাও’
ছবি : রাজশাহীর বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের ‘আবেহাও’ কর্মসূচি।
Single News Top

রাবি প্রতিনিধি: সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার অধিকার, বাস্তবতা ও ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরতে দিনব্যাপী ‘আবেহাও’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬–২৭। ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব হিসেবে বুধবার (১১ নভেম্বর) রাজশাহীর বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং সুন্দর ভবিষ্যৎ ঘিরে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়। পাশাপাশি কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি জানার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে হাল্ট প্রাইজ রাবি ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিক্ষা কোনো সুযোগ নয়, এটি প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, এ ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে বলে তারা আশাবাদী। প্রতিটি শিশু যেন নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পায়, সেটিই এ আয়োজনের লক্ষ্য।

হাল্ট প্রাইজ রাবির প্রজেক্ট হেড মো. নাজমুল হুদা বলেন, এ উদ্যোগ শুধু একটি আয়োজন নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ একটি বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা। সাঁওতাল শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও স্বপ্নগুলো কাছ থেকে জানার চেষ্টা করা হয়েছে। একটি শিশুর ভবিষ্যৎ তার সামাজিক পরিচয় কিংবা আর্থিক অবস্থার কারণে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। এ ছোট পদক্ষেপ ভবিষ্যতে বড় সম্ভাবনার পথ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে। শিক্ষা কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয়; এটি প্রতিটি শিশুর মৌলিক অধিকার।

উল্লেখ্য, ‘আবেহাও’ একটি নতুন সকালের প্রত্যাশার প্রতীক। এর মাধ্যমে প্রতিটি শিশু যেন সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পায় এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে না যায়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
 

Single News Bottom

শিক্ষা থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে