Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহার স্মরণসভা

Tarek Monower Yeasin প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ 42 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহার স্মরণসভা
ছবি : সনজীব কুমার সাহার স্মরণসভায় বক্তব্য দেন রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহার স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রয়াত শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. বোরাক আলী এতে সভাপতিত্ব করেন।

এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, আইবিএর অধ্যাপক এ কে শামসুদ্দোহা ও অধ্যাপক মো. সেলিম রেজা।

উল্লেখ্য, অধ্যাপক সনজীব কুমার সাহা (৭২) ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম প্রজন্মের শিক্ষকদের অন্যতম ছিলেন। কর্মজীবনে তিনি বিভাগীয় সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা ও ফাইন্যান্স কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে তাঁর উল্লেখযোগ্যসংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২০২১ সালে তিনি অবসরে যান।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে