Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পবায় ১০ম বার্ষিক সালাফি কনফারেন্সে হুইপ অপুসহ বিশিষ্টজনেরা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ 28 বার পঠিত
পবায় ১০ম বার্ষিক সালাফি কনফারেন্সে হুইপ অপুসহ বিশিষ্টজনেরা
ছবি : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহতে বক্তব্য দেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফে।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ১০ম বার্ষিক সালাফি কনফারেন্স। শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, নাবিল গ্রুপের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কনফারেন্সে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় আয়োজক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আতিথেয়তা ও অতিথি আপ্যায়নের বিষয়টি প্রশংসিত হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ধর্মীয় শিক্ষা, জ্ঞানচর্চা ও ইসলামী মূল্যবোধের প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

Single News Bottom

শিক্ষা থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে