Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মদসহ বিপুল চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 74 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মদসহ বিপুল চোরাচালানি পণ্য জব্দ
ছবি : বিজিবি কর্তৃক আটককৃত চোরাচালানি মালামাল
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন বিদিরপুর, সাহেবনগর, খানপুর, মীরগঞ্জ ও সোনাইকান্দি বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ, ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৩ বোতল ভারতীয় Eskuf Syrup জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের কোনো মালিক পাওয়া যায়নি।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি মালামাল শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে