Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 73 বার পঠিত
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
ছবি : মোহাম্মদ ফয়েজুল কবির, কমিশনার , রাজশাহী মেট্রোপলিটান পুলিশ
Single News Top

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় চিকিৎসা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)। তারা মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর এক স্বজন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর জন্য ওষুধ কিনতে পরিবারের কয়েকজন সদস্য একটি ফার্মেসিতে যান। ফেরার পথে অভিযুক্তরা তাদের পথরোধ করে পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন।

এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালান বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে এক নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং কয়েকজনকে মারপিট করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে ভুক্তভোগীকে গোদাগাড়ী এলাকা থেকে খুঁজে বের করা হয়। ১৯ সেপ্টেম্বর তৌহিদ রাজপাড়া থানায় লিখিত এজাহার দিলে মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গতরাতে লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে রিদান ও সনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

চিকিৎসাসেবা নিতে আসা কেউ দালাল বা অন্য কারও মাধ্যমে হয়রানির শিকার হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে