Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে বাংলাদেশের ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

রাবি প্রতিনিধি প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 85 বার পঠিত
রাবিতে বাংলাদেশের ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার
ছবি : রাবিতে ভূরাজনীতি বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম
Single News Top

রাবি প্রতিনিধি: পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতি নির্ধারণে করণীয় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূরাজনীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে ‘ক্রাফটিং প্রাগমাটিজম ইন জিওপলিটিক্স: অ্যাড্রেসিং বাংলাদেশের চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন অ্যান এরা অব গ্লোবাল রিঅ্যালাইনমেন্ট’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জার্মান সংস্থা ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুংয়ের (এফইএস) ঢাকা অফিস।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ড. মাহফুজ কবীর।

উপাচার্য বলেন, পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ করে ভূরাজনৈতিক কর্মকৌশল নির্ধারণ অত্যন্ত জরুরি। এ ধরনের সেমিনার দেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ভূমিকা রাখবে।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা আলোচকদের বক্তব্যের ওপর মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন।

Single News Bottom
আরও পড়ুন : রাবি, বাংলাদেশ, ভূরাজনৈতিক, চ্যালেঞ্জ, সম্ভাবনা, সেমিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে