Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

শহীদ তিতাস শেখের কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 53 বার পঠিত
শহীদ তিতাস শেখের কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ছবি : শহীদ তিতাস শেখের কবর জিয়ারত করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
Single News Top

ফরিদপুর প্রতিনিধি: মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, মানব পাচারকারীরা সমাজের শত্রু। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা রাষ্ট্র ও জনগণের দায়িত্ব।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য শহীদ তিতাস শেখের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারকারীরা মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে বিদেশে পাঠাচ্ছে। এতে অনেকে আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিতে পড়ছেন। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সফরকালে শামা ওবায়েদ ইসলাম শহীদ তিতাস শেখের মা-বাবা, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের পাশে থাকার ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি শহীদ তিতাস শেখের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে