Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৪৮ মামলা, গ্রেপ্তার ১৯৯

নিউজ ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 56 বার পঠিত
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৪৮ মামলা, গ্রেপ্তার ১৯৯
ছবি : রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৪৮ মামলা, গ্রেপ্তার ১৯৯
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা হয়েছে। একই সময়ে মাদকদ্রব্যসহ অবিস্ফোরিত ককটেল ও ককটেলের টুকরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুনের ঘটনায় একটি, দস্যুতার ঘটনায় একটি, চুরির ঘটনায় তিনটি এবং অন্যান্য অপরাধে ৪৩টিসহ মোট ৪৮টি মামলা হয়েছে। এ সময়ে অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে ছয়টি।

গ্রেপ্তার হওয়া ১৯৯ জনের মধ্যে পরোয়ানামূলে ৫৬ জন, সাজাপ্রাপ্ত ১৮ জন, তদন্তাধীন মামলায় ১১৯ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ছয়জন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন ১৪ জন।

অভিযানে এক পিস অবিস্ফোরিত ককটেল ও তিনটি ককটেলের টুকরা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে এক গ্রাম হেরোইন, ২৭০ পিস ইয়াবা, ২৯০ পিস ট্যাপেন্টাডল, ৩ দশমিক ৫ লিটার বিদেশি মদ এবং ৬৫০ গ্রাম গাঁজা।

গ্রেপ্তার ও উদ্ধারের উদ্দেশ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে সেবাগ্রহীতার সংখ্যা ছিল ৯৮৪ জন।

Single News Bottom

আইন ও আদালত থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে