Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়ল কেন?

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 105 বার পঠিত
বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়ল কেন?
ছবি : বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়ল কেন?
Single News Top

নূর মোহাম্মদ সাদ: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও বাংলাদেশে এক লাফে প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এতে দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে।

বিশ্ববাজারে দাম কমার পরও দেশের বাজারে উল্টো মূল্যবৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, আন্তর্জাতিক বাজারের নিম্নমুখী দামের সুফল বাংলাদেশে কেন মিলছে না? 
এর পেছনে কী কারণ রয়েছে এবং এই মূল্যবৃদ্ধির প্রভাবই বা কতটা পড়তে পারে অর্থনীতি ও জনজীবনে?


সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতির পরিবর্তন এবং বৈশ্বিক চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক থাকার প্রত্যাশায় বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
বিশ্ববাজারের প্রধান দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও সাম্প্রতিক সময়ে কমেছে। তবে আন্তর্জাতিক বাজারের এই স্বস্তির প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে পড়েনি।

২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
ডিজেল: ১৩৫ টাকা
কেরোসিন: ১৫৫ টাকা
পেট্রোল: ১৬০ টাকা
অকটেন: ১৬৫ টাকা
এর ফলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তথ্য অনুযায়ী, মূল্যবৃদ্ধির পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পাশাপাশি পরিবহন ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) বেড়ে যাওয়ায় জ্বালানি আমদানিতে বিপিসির ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে প্রতিষ্ঠানটির ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়।
অন্যদিকে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের জ্বালানি তেলের দাম কম থাকলে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রা ব্যয়ে আমদানি করা জ্বালানি দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পরিশোধিত জ্বালানির মূল্যের ওঠানামার কারণে জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে মূল্য সমন্বয় না করায় বিপিসির ওপর আর্থিক চাপ আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Single News Bottom
আরও পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়ল কেন?

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে